মদিনায় আন্তর্জাতিক সংস্কৃতি ও জনপদ উৎসবে বাংলাদেশ স্টল পরিদর্শনে মামুনুল হক – DesheBideshe

মদিনায় আন্তর্জাতিক সংস্কৃতি ও জনপদ উৎসবে বাংলাদেশ স্টল পরিদর্শনে মামুনুল হক – DesheBideshe

মদিনা, ৩১ মার্চ – মদিনা ইসলামি ইউনিভার্সিটিতে চলমান সপ্তাহব্যাপী আন্তর্জাতিক কালচারাল ফেস্টিভ্যাল পরিদর্শন করেছেন মাওলানা মামুনুল হক। গতকাল সোমবার তিনি এই উৎসবের বাংলাদেশ স্টল ঘুরে দেখেন। সংস্কৃতি ও জনপদ উৎসব শীর্ষক এই বর্ণাঢ্য আয়োজনে বিশ্বের ৯০টিরও বেশি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের ঐতিহ্য ও সংস্কৃতি উপস্থাপন করছেন।

এই ফেস্টিভ্যালে বাংলাদেশের শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তারা অত্যন্ত সুন্দর ও সৃজনশীলভাবে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেছেন যা উপস্থিত দর্শনার্থীদের ব্যাপকভাবে মুগ্ধ করেছে। ফেস্টিভ্যালের বাংলাদেশ স্টল পরিদর্শনকালে মাওলানা মামুনুল হক বলেন যে এটি একটি অত্যন্ত চমৎকার ও প্রশংসনীয় আয়োজন।

পৃথিবীর বিভিন্ন দেশ ও জাতির মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক আদান প্রদানের ক্ষেত্রে এটি একটি দারুণ উদ্যোগ বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে যারা এই আয়োজনে অংশগ্রহণ করেছেন তাদেরকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান। অত্যন্ত দক্ষতার সঙ্গে বাংলাদেশের প্রায় সকল গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক নিদর্শন বিশ্ব দরবারে উপস্থাপন করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

এস এম/ ৩১ মার্চ ২০২৬