<![CDATA[
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত নায়িকা পরীমনি। সিনেমা ছাড়াও ব্যক্তিজীবন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নানা পোস্ট দিয়ে আলোচনায় থাকেন অভিনেত্রী। তবে এবারে জানালেন বেশ মন খারাপের খবর।
বুধবার (৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে পরী লেখেন, ‘আমার পুটু ভালো নেই। নয় বছরে ওকে কখনো এত হেল্পলেস হতে হয়নি। মা অনেক সরি বাচ্চা আমার।’
আরও পড়ুন: ‘মার্ডার ৯০’-এর সঙ্গে জড়িত দীঘি-বাসার
জানা যায়, পরীর আদরের পোষা কুকুরটি অসুস্থ। তাই নিয়েই মন খারাপ অভিনেত্রীর। ফেসবুকে মন্তব্যের ঘর বন্ধ রাখলেও অনেকেই পরীর মন খারাপের পোস্টটি শেয়ার করে সমবেদনা জানিয়েছেন। কমেন্ট করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
]]>



