খাবারে স্বাদ বাড়াতে আগে বাসাবাড়িতে শিলপাটায় বিভিন্ন বাটা মসলার ব্যবহার করা হতো। গুঁড়া মসলা ও ঘরে ঘরে ব্লেন্ডারের বিস্তার শিলপাটার ব্যবহার অনেকটাই কমিয়ে দিয়েছে। সিলেটের জাফলংয়ে বেড়াতে আসা পর্যটকদের আকর্ষণ ছিল শিলপাটা ও হামান দিস্তার। সেই কদর আর নেই। কালেভদ্রে মসলা পেষার কাজে খোঁজ পড়ে শিলপাটার। যন্ত্র দিয়ে কাটা পাথর ও স্থানীয়ভাবে সংগৃহীত বড় পাথর দিয়ে দুই ধরনের শিলপাটা তৈরি করা হয়। স্থানীয় পাথরের শিলপাটার দাম কিছুটা বেশি। মানের দিক দিয়ে স্থানীয়ভাবে হাতে কাটা পাথরের প্রচলন বেশি। মসলা বাটার এসব পাথরের উপকরণ বিক্রি হয় ৪০০ টাকা থেকে ২ হাজার টাকায়।



