<![CDATA[
কাতার বিশ্বকাপে জাপানের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল জার্মানিকে। এরপর এই প্রথমবার মাঠে নামতে যাচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
শনিবার (২৫ মার্চ) দিবাগত রাত পৌনে ২টায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এই ম্যাচে খেলতে পারবেন না জার্মানির তরুণ তারকা জামাল মুসিয়ালা।
আরও পড়ুন: স্পেনের নতুন অধিনায়ক মোরাতা
হ্যামস্ট্রিং চোটের কারণে দল থেকে সরিয়ে নেয়া হয়েছে ২০ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার জামাল মুসিয়ালাকে। এছাড়া কাঁধের চোটের কারণে মুসিয়ালার আগে জার্মান স্কোয়াড থেকে ছিটকে গেছেন আর্মেল বেলা-কোচাপ। চোট কেড়ে নিয়েছে জার্মান অধিনায়ক ম্যানুয়েল ন্যুয়ারকেও।
জার্মানি যে স্কোয়াড ঘোষণা করেছে, তাদের মধ্যে মাত্র ১৫ জন কাতার বিশ্বকাপ খেলেছে। প্রথমবারের মতো জার্মানির দলে সুযোগ পেয়েছেন জোশা ভ্যাগনোম্যান, মারিয়াস উলফ, মের্গিম বেরিশা, কেভিন শেড এবং ফেলিক্স এনমেচা।
এ দিকে জার্মানির সবচেয়ে পরিচিত মুখ টমাস মুলার দল থেকে বাদ পড়েছেন। তার সঙ্গে দল থেকে বাদ পড়েছেন লিরয় সানে, নিকোলাস সুলে, ইল্কে গুন্ডোগান।
জার্মানি স্কোয়াড
গোলরক্ষক: বার্ন্ড লেনো, মার্ক-আন্দ্রে টের স্টেগেন, কেভিন ট্র্যাপ।
ডিফেন্ডার: ম্যাথিয়াস গিন্টার, ক্রিশ্চিয়ান গুন্টার, থিলো কেহেরার, ডেভিড রাউম, নিকো শ্লোটারবেক, জোশা ভ্যাগনোম্যান, মারিয়াস উলফ।
মিডফিল্ডার: মের্গিম বেরিশা, এমরে চান, নিকলাস ফুলক্রুগ, সার্জ গ্যানাব্রি, লিওন গোরেটজকা, মারিও গোটজে, কাই হাভার্টজ, জোশুয়া কিমিচ।
ফরোয়ার্ড: ফেলিক্স এনমেচা, কেভিন শেড, টিমো ভেরর্নার, ফ্লোরিয়ান উইর্টজ।
]]>


