মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

দেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ কক্সবাজারের মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শন শেষে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাকবলিত মানুষকে গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণ বিতরণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদ সমুদ্র সৈকতকে অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানোর পরিকল্পনা করছে সরকার। দেশের উন্নয়নে শান্তি প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, যারা অশান্তি করতে চায়, বিভ্রান্তি ছড়ায় তাদের থেকে সতর্ক থাকতে হবে।