মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খালেক গ্রেফতার | বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খালেক গ্রেফতার | বাংলাদেশ

<![CDATA[

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আব্দুল খালেককে (৭৩) গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

বৃহস্পতিবার (২৩ মার্চ) পুলিশের বিশেষ এই ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মো. আসলাম খান সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃত মো. আব্দুল খালেক নেত্রকোনার পূর্বধলা উপজেলার মৃত রুস্তম আলী তালুকদারের ছেলে। ২০১৫ সালে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যালে মামলা হওয়ার পর থেকেই তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে বুধবার (২২ মার্চ) রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: আওয়ামী লীগ কথা রাখে: জয়

পুলিশ সুপার মো. আসলাম খান বলেন, ‘মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন আব্দুল খালেক। দীর্ঘ সাত বছর পলাতক থাকার পর তার অনুপস্থিতিতে ট্রাইবুন্যাল ২০১৯ সালের ২৮ মার্চ রায় ঘোষণা করেন। রায়ে তিনিসহ অন্যান্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইন ১৯৭৩ এর ৩ ধারায় মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার সাতটি অভিযোগ প্রমাণিত হয়। রায়ে আরও চার পলাতক আসামিসহ আব্দুল খালেক তালুকদারকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
 

]]>