চিবানো গোশতপিণ্ডের মতো স্তর পার হওয়ার পর ভ্রূণের ভেতরে হাড় ও মাংসপেশি তৈরি হতে শুরু করে। আল্লাহ বলেন, ‘অতঃপর আমি মুদগাহকে হাড়ে (ইজাম) পরিণত করেছি, এরপর সেই হাড়কে গোশত দ্বারা আবৃত করেছি…।’ (সুরা মুমিনুন, আয়াত: ১৪)
ইবনে কাসির লিখেছেন, এই স্তরে ভ্রূণের ভেতরে কংকাল ও হাড়ের কাঠামো তৈরি হয় এবং এরপর মাংসপেশি ও রগ দ্বারা সেই কাঠামোকে ঢেকে দেওয়া হয়। (ইবনে কাসির, তাফসিরুল কুরআনিল আজিম, ৫/৪৬৪, দারু তাইয়িবাহ, রিয়াদ, ১৯৯৯)
ভ্রূণের বিকাশে প্রথমে কার্টিলেজ বা হাড়ের কাঠামো তৈরি হয় এবং এর পরই পেশিকলা (মাসল টিস্যু) তৈরি হয়ে হাড়গুলো ঢেকে ফেলে।




