
অবসরপ্রাপ্ত জেলা জজ, বীর মুক্তিযোদ্ধা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তিনবারের নির্বাচন কমিশনার শরীফ মো. লুৎফুর রহমান মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, বন্ধু, সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হবার পর তিনি সাতদিন ধরে বিএমইউর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
আজ সন্ধ্যা ৬টার দিকে একটি ফ্লাইটে তার ছেলের ঢাকায় পৌঁছাবার কথা রয়েছে। ছেলের আসার অপেক্ষায় মরদেহটি বর্তমানে হিমঘরে রাখা হয়েছে।
মরহুম শরীফ মো. লুৎফুর রহমানের প্রথম জানাজা আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে।
আসর নামাজের পর বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর তার মরদেহ গোপালগঞ্জে তার গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে বাবা-মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
