মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

প্রথমবার মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। ফেসবুকে সন্তানের ছবি শেয়ার করে খবরটি জানিয়েছেন মাহি। পারিবারিক সূত্রে জানাগেছে,  মা-ছেলে দুজনেই সুস্থ আছেন।

এর আগে রাত ৮টা ৩২ মিনিটে নিজের ফেসবুক পেজে সবার কাছে দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন মাহি। লিখেছেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’