LATEST
Jim Pender gets Counties Cup revenge as Gigi wins photo finish at Pukekohe দেশের স্বার্থে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই- এমপি মানিক বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে শিক্ষকদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী অপরাধীদের ছাড় নয়, আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা: আইনমন্ত্রী ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান চট্টগ্রামে যুবদলের মিছিলে যুবলীগের হামলা: ২৮ মোটরসাইকেল ভাঙচুর-অগ্নিসংযোগ
Districts News Updates

মিস ইউনিভার্সে ব্যস্ত মাহি, ভক্তদের জন্য এলো সুখবর

মিস ইউনিভার্সে ব্যস্ত মাহি, ভক্তদের জন্য এলো সুখবর

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। ইতোমধ্যেই দর্শক ভোটে সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

সামনে দেশের মানুষের সমর্থন ও ভালোবাসা নিয়ে বিশ্বমঞ্চে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন এই মডেল-অভিনেত্রী।

মিস ইউনিভার্সের মঞ্চে ব্যস্ততার মাঝেই তার ভক্তদের জন্য এলো সুখবর।

সেটি হচ্ছে, প্রথমবারের মতো সিনেমায় দেখা যাবে সামিরা খান মাহিকে।

জানা গেছে, প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা কিসলু গোলাম হায়দার।

যার বিজ্ঞাপন নির্মাণে দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতা। নাটক ও টেলিফিল্ম নির্মাণেও রয়েছে পরিচিতি।

তার আর অভিষেক সিনেমা ‘মস্তান’-এ দেখা মিলবে সামিরা খান মাহিকে।

আন্ডারওয়ার্ল্ড ও গ্যাংস্টারদের জীবন ঘিরে তৈরি হচ্ছে সিনেমাটির গল্প। এতে আরও অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ ও তমা মির্জা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

তবে সিনেমার গল্প কিংবা অভিনয়শিল্পীদের চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত জানাতে চান না কিসলু গোলাম হায়দার। তবে জানিয়েছেন, গ্যাংস্টারদের জীবন ও:আন্ডারওয়ার্ল্ডের নানা ঘটনা নিয়েই এগিয়ে যাবে সিনেমার কাহিনি।

এই নির্মাতা আরও জানান, চলতি মাসের শেষের দিকে ঢাকার বাইরে শুরু হবে এর শুটিং। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ২০২৭ সালে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে নির্মাতার।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

এদিকে, এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর বসেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ পুয়ের্তো রিকোতে। আন্তর্জাতিক এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে গত ৮ নভেম্বর দেশ ছেড়েছেন সামিরা খান মাহি। এরপর ১১ নভেম্বর শুরু হয়েছে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম। এতে বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগী অংশ নিচ্ছেন। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসরের চূড়ান্ত আয়োজন।

প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: মিস ইউনিভার্সে ব্যস্ত মাহি, ভক্তদের জন্য এলো সুখবর।

More in Districts News Updates

View all

Latest news