মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গোলাম মাওলাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) ভোর তিনটার দিকে উপজেলার শেখেরগাঁও গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মর্তুজা আলীর ছেলে।
পুলিশ জানায়, ২০২১ সালে গোলাম মাওলার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। ওই মামলায় তাঁর সাজা হয়। এরপর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার ভোরে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, গোলাম মাওলা মাদক কারবারে জড়িত। তাঁকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চলছিল। অবশেষে তাঁকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি এবং শনিবার সকাল ১১টার দিকে তাঁকে আদালতে পাঠানো হয়েছে



