মেয়ের মৃত্যুতে আবেগঘন বার্তা দিলেন কায়সার হামিদ

মেয়ের মৃত্যুতে আবেগঘন বার্তা দিলেন কায়সার হামিদ

জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। লিভারজনিত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কারিনার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

রাত দেড়টার দিকে তিনি জানান, তার আদরের মেয়ে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার প্রাণপ্রিয় মেয়ে কারিনা কায়সার আমাদের ছেড়ে চলে গেছে। তার কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সবাই যেন ক্ষমা করে দেন। একই সঙ্গে দুঃসময়ে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

জানা গেছে, কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

চিকিৎসকরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেন। পরবর্তীতে লিভার প্রতিস্থাপনের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। পরিবার সূত্রে জানা যায়, প্রথমে জ্বরে আক্রান্ত হওয়ার পর তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তার লিভার বিকল হয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।

কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য রচনার কাজ নিয়েও ব্যস্ত ছিলেন কারিনা কায়সার।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com


Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.


Follow iNews Zoombangla On Google