<![CDATA[
লিওনেল মেসি এই মৌসুম শেষে প্যারিসে থাকবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটছে না কিছুতেই। সাম্প্রতিক অধারাবাহিক পারফরম্যান্সের কারণে প্যারিস সেইন্ট জার্মেই সমর্থকরা রুষ্ট তার ওপর। নানা সমালোচনার মধ্যেই নিসের বিপক্ষে মাঠে নেমে অবশ্য করলেন গোল। অবদান রাখলেন দলের জয়ে।
শনিবার (৮ এপ্রিল) অ্যালিয়াঞ্জ রিভেইরায় স্বাগতিক নিসের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে পিএসজি। প্যারিসিয়ানদের পক্ষে লিওনেল মেসি ও সার্জিও রামোস গোল দুটি করেন।
(বিস্তারিত আসছে)
]]>


