মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান ডোনাল্ড ট্রাম্প – DesheBideshe

মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান ডোনাল্ড ট্রাম্প – DesheBideshe


মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান ডোনাল্ড ট্রাম্প – DesheBideshe

ওয়াশিংটন, ৩ জুন – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। নিউইয়র্ক পোস্টের জনপ্রিয় পডকাস্ট পড ফোর্স ওয়ান এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ইচ্ছার কথা জানান।

ট্রাম্প বলেন যে এখন পর্যন্ত মোজতবার সঙ্গে তার সরাসরি সাক্ষাতের সুযোগ হয়নি তবে ভবিষ্যৎ সম্ভাবনাকে তিনি নাকচ করে দেননি। ইরানের সাথে চলমান আলোচনা প্রসঙ্গে ট্রাম্প উল্লেখ করেন যে মোজতবা খামেনি এই প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। তার মতে ইরানিরা মোজতবাকে অত্যন্ত শ্রদ্ধা করেন।

মোজতবার শারীরিক অবস্থা নিয়ে প্রচলিত বিভিন্ন আলোচনার কথা টেনে ট্রাম্প বলেন শোনা যায় তিনি অনেক অঙ্গ হারিয়েছেন। তবে ট্রাম্পের পর্যবেক্ষণ অনুযায়ী আলোচনার ক্ষেত্রে মোজতবা সম্মতি দিচ্ছেন এবং বাবার উত্তরসূরি হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।

মোজতবা খামেনির সাথে সাক্ষাতের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন তিনি সবার সাথে দেখা করতে পছন্দ করেন এবং মোজতবার সাথেও দেখা করতে আগ্রহী। তবে এই সাক্ষাৎ মূলত আলোচনা ও সম্ভাব্য চুক্তির অগ্রগতির ওপর নির্ভর করছে।

উল্লেখ্য যে গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এক যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর তার ছেলে মোজতবা খামেনি সেই স্থলাভিষিক্ত হন। শুরুতে ট্রাম্প তাকে কম গুরুত্ব দিলেও এখন তার প্রতি বিশেষ আগ্রহ দেখাচ্ছেন।

এনএন/ ৩ জুন ২০২৬