<![CDATA[
চলতি মৌসুমের প্রথমবারের মতো শিলা বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের কুলাউড়ার রবিরবাজার এলাকায়।
রোববার (২ এপ্রিল) বিকাল চারটায় আকস্মিকভাবে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়।
স্থানীয়রা জানান, বিকেল চারটায় হঠাৎ ঝড়েরর সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। তবে ঝড় ও বৃষ্টি পুরো মৌলভীবাজার জেলায় হলেও শুধু কুলাউড়া উপজেলার পৃথ্বিমপাশা ইউনিয়নের রবিরবাজার ও তার আশপাশের এলাকায় শিলাবৃষ্টি হয়।
আরও পড়ুন : বজ্রসহ বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
কৃষকরা জানান, প্রায় পনেরো মিনিটের এ শিলা বৃষ্টিতে রাস্তঘাট ভরে ওঠে। তবে কুলাউড়া হাকালুকি পাড়ের কৃষকরা এ শিলাবৃষ্টিতে ধানের ওপরর ক্ষতিকর প্রভাব নিয়ে চিন্তিত হয়ে ওঠেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সামছুদ্দিন জানান, এটি চলতি মৌসুমের প্রথম শিলাবৃষ্টি। তবে এটি অতিভারি বৃষ্টি না হওয়ায় এবং শিলা পড়ার সময় মাত্র কয়েক মিনিট স্থায়ী হওয়ায় বোরো ধানের কোনো ক্ষতি হয়নি।
]]>



