মৌসুম শুরু হতে না হতেই মাঠের বাইরে ডি ব্রুইনা

মৌসুম শুরু হতে না হতেই মাঠের বাইরে ডি ব্রুইনা

ডি ব্রুইনার চোট নিয়ে গার্দিওলা গতকাল ম্যাচ শেষে যে ধারণা দিয়েছেন, তাতে স্পষ্ট যে কিছুদিন মাঠের বাইরে থাকতে হচ্ছে তাঁকে, ‘দুর্ভাগ্যবশত, ডি ব্রুইনা আবারও চোট পেয়েছে। চ্যাম্পিয়নস লিগের মতো সেই একই জায়গায় এবং তাকে কিছুদিনের জন্য বাইরে থাকতে হবে। চোটের মাত্রার ওপর নির্ভর করছে, কত দিন তাকে বাইরে থাকতে হবে।’

গত মৌসুমে ম্যান সিটির হয়ে ১০ গোল ও ৩১টি গোলে সহায়তা করা ডি ব্রুইনাকে শুরুর একাদশে রাখা ভুল ছিল কি না—এ প্রশ্নে গার্দিওলা বলেছেন, ‘সম্ভবত, তবে ১৫ কিংবা ২০ মিনিট পর যেটা হতে পারে, সেটা  ক্লান্ত পেশির কারণে ৬০, ৬৫, ৭০ মিনিট পরও হতে পারে। চিকিৎসক ও তার সঙ্গে আমাদের কথা বলতে হবে।’