গ্রাহকের দাবি পরিশোধের সক্ষমতার (ক্লেইম পেয়িং অ্যাবিলিটি বা সিপিএ) বিবেচনায় দীর্ঘ মেয়াদে সর্বোচ্চ রেটিং পেয়েছে নিটল ইনস্যুরেন্স কোম্পানি। আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস এ মূল্যায়ন করেছে। মূল্যায়ন অনুযায়ী, নিটল ইনস্যুরেন্স দীর্ঘ মেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং পেয়েছে। এর অর্থ হলো কোম্পানিটির আর্থিক ভিত্তি অত্যন্ত শক্তিশালী।
রেটিংয়ে নিটল ইনস্যুরেন্সের ভবিষ্যৎ অবস্থান ‘স্থিতিশীল’ বলা হয়েছে। ২০২৫ হিসাব বছরের ৩১ ডিসেম্বর সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই রেটিং দেওয়া হয়।




