LATEST
স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না: নির্বাচন কমিশনার সানাউল্লাহ সরকার গঠনের সংকট কাটাতে দুই প্রতিদ্বন্দ্বীর বৈঠক চাঁদপুরে গণঅধিকার পরিষদের অবস্থান কর্মসূচি পণ্যের সহজলভ্যতা বাড়াতে স্যামসাংয়ের অংশীদার হলো এসইবিএল ৪৬তম বিসিএসে নিয়োগ পেলেন ১৪১৬ জন হঠাৎ বাইক বিকল হয়ে গেলে কী করবেন? জানুন বিপদ থেকে বাঁচার উপায় বাঘ লোকালয়ে আসতে পারবে, হাসিনা ও তার দোসরদের আশার সুযোগ নেই: ড. মনিরুজ্জামান সরকার অসহায় রোগীদের অনুদান দিগুণ করেছে: এমপি এমরান
Districts News Updates

যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণে ২ শ্রমিক আহত

যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণে ২ শ্রমিক আহত

যশোর: যশোর শহরের বেজপাড়ায় মাটি খোঁড়ার সময়ে বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে বেজপাড়ার বিহারী কলোনীর বাদলের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিছু বিস্ফারিত বোমার বিভন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অনেক আগে কেউ বোমাগুলো মাটির নিচে পুঁতে রেখেছিল। বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত চলছে।

তিনি আরও জানান, গত কয়েকদিন শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফারণের ঘটনার সঙ্গে এই বোমার কোনো যোগসূত্র আছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

আহত শ্রমিক রাজ্জাক জানান, সকালে তারা বেজপাড়ার ওই বাড়ির পেছনে মাটির ঢিবি অপসারণের কাজ করছিলেন। বেশ কয়েক স্তর কাটার পর একপর্যায়ে কোদালের কোপ লেগে বোমা বিস্ফোরণ ঘটলে দু’জন আহত হন। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বাড়ির মালিক বাদল হক বলেন, ‘যেহেতু ১০-১২ বছরের পুরনো ঢিবি, সে কারণে বিস্ফোরিত বোমাটি সম্প্রতি সময়ে সেখানে রাখা হয়নি বলে ধারণা করা যায়। তাছাড়া বিস্ফোরিত বোমার লোহার আবরণটিও মরিচা ধরা ছিল।’

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, ‘আহতদের একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে।’

The post যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণে ২ শ্রমিক আহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news