তবে ট্রাম্প আদালত ত্যাগের পর তাঁর আইনজীবী জো টাকোপিনা সাংবাদিকদের বলেন, শুধু ট্রাম্প নয়, এই মামলার সঙ্গে জড়িত সবাইকে সহিংসতা উসকিয়ে দেয় এমন ভাষা ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন আদালত। তিনি আরও বলেন, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগগুলো প্রকাশ্যে আনা এটাই দেখিয়েছে যে, ‘দেশে আইনের শাসন মৃত।’
ট্রাম্পের এই আইনজীবী বলেন, ‘কেউ আইনের উর্ধ্বে নয়। আবার আইনে সবার সমান অধিকার রয়েছে। আর অভিযুক্ত ব্যক্তি যদি ট্রাম্প না হতেন, তাহলে আমাদের এখানে উপস্থিত থাকার কোনো কারণ থাকত না।’
এ সময় গ্রেপ্তারের পর ট্রাম্পের আঙুলের ছাপ নেওয়া হয়েছিল কি না বা তাঁর ছবি তোলা হয়েছিল কি না তা আইনজীবী জো টাকোপিনার কাছে জানতে চান সাংবাদিকেরা। এ প্রশ্নের কোনো জবাব দেননি তিনি।



