<![CDATA[
যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এবার বন্দুকধারীর গুলিতে প্রাণ গেল দুই পুলিশ সদস্যের। রোববার (৯ এপ্রিল) রাতে ট্রাফিক আইন না মানায় পুলিশ গাড়িটিকে বাধা দিলে বন্দুকধারী গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে। খবর সিবিএস নিউজের।
একের পর এক বন্দুক হামলায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও ঘটছে হামলার ঘটনা। শিশু থেকে শুরু করে বয়স্ক। সাধারণ থেকে নিরাপত্তা বাহিনীর সদস্য। হামলার কবল থেকে রক্ষা পাচ্ছেন না কেউই।
স্থানীয় সময় রোববার (৯ এপ্রিল) গভীর রাতে উইকনসিন অঙ্গরাজ্যে একটি সড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করে ছুটে চলে একটি গাড়ি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের বিপণিবিতানে বন্দুক হামলা
এ সময় পুলিশ গাড়িটিকে বাধা দিলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। দুপক্ষের গোলাগুলিতে পুলিশের দুই সদস্য ঘটনাস্থলেই নিহত হন।
নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত সন্দেহভাজন হামলাকালীকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলেও পরে ও হামলাকারীও মারা যান।
তাৎক্ষিণকভাবে হামলাকারীর পরিচয় পাওয়া যায়নি। এছাড়া নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিচয়ও প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হানা
এর আগে, শনিবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি বিপণিবিতানে হামলা চালায় এক বন্দুকধারী। এতে আহত হন অন্তত তিনজন। গুলির পরপরই সেখান থেকে পালিয়ে যায় হামলাকারী।
]]>



