যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানে আতঙ্ক ও উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানে আতঙ্ক ও উদ্বেগ

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্ট ভবনসংলগ্ন তেহরানের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনী রাস্তাঘাট অবরোধ করে রেখেছে।

গত বৃহস্পতিবার জেনেভায় ওমানের মধ্যস্থতায় তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বশেষ দফার আলোচনায় কোনো বড় ধরনের অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর এই হামলা শুরু হলো। যদিও ওমানি মধ্যস্থতাকারীরা আলোচনার উন্নতির কথা জানিয়েছিলেন।

তেহরানের এক বাসিন্দা আক্ষেপ করে বলেন, ‘তারা বলেছিল পারমাণবিক আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। তারা আবারও আমাদের ধোঁকা দিল।’

পশ্চিমা দেশগুলো দীর্ঘকাল ধরে সন্দেহ করে আসছে যে ইরান পারমাণবিক বোমা তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে, যদিও তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে।