যৌন নিপীড়নের অভিযোগ, আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান সাময়িক বরখাস্ত

যৌন নিপীড়নের অভিযোগ, আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) একটি গুরুত্বপূর্ণ পরিচালনাকারী সংস্থা গতকাল সোমবার প্রধান কৌঁসুলি করিম খানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। নিজ দপ্তরের এক কর্মীকে যৌন নিপীড়ন করার অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যদেশগুলোর পরিষদ, অর্থাৎ অ্যাসেম্বলি অব স্টেটস পার্টিসের ২১ সদস্যের ব্যুরো বিষয়টিকে এএসপির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেখানে আইসিসির সব সদস্যদেশের প্রতিনিধিরা আছেন।

এএসপির ব্যুরো এক বিবৃতিতে বলেছে, ‘সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সদস্যরাষ্ট্রগুলোর পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কৌঁসুলিকে অবিলম্বে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হবে।’