আবির হোসেন সজল : বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক (সাধারণ) ক্যাটাগরিতে ৩ জনকে মনোনীত করা হয়েছে। এর মধ্যে লালমনিরহাট সদরের ঐতিহ্যবাহী খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক *জনাব মোছাঃ পাপিয়া সুলতানা* গৌরবের সাথে স্থান পেয়েছেন।
তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও দক্ষতার সাথে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, স্কাউটিং এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা বিস্তারে তার অবদান সর্বমহলে প্রশংসিত।
তার এই অসামান্য অর্জনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে।
*খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে* গুণী এই শিক্ষককে জানানো হয়েছে প্রাণঢালা অভিনন্দন ও অবিরাম শুভকামনা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, “মোছাঃ পাপিয়া সুলতানার এই অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।”
