রঙ-কেমিক্যালে তৈরি হতো শিশুদের জুস | বাংলাদেশ

রঙ-কেমিক্যালে তৈরি হতো শিশুদের জুস | বাংলাদেশ

<![CDATA[

রাজধানীর বছিলায় এ আর কনজ্যুমার নামের একটি নকল শিশুখাদ্য উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়েছে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (২৮ মার্চ) রাতে কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখানে উপস্থিত হয় জাতীয় ভোক্তা অধিকারের কর্মীরা।

 

কারখানাটিতে কেমিক্যাল ও নিম্নমানের রঙ ব্যবহার করে জুসসহ বিভিন্ন ধরনের শিশুখাদ্য তৈরি করা হতো।

 

আরও পড়ুন: শিশুখাদ্যে ক্ষতিকর রঙ, ভোক্তা অধিকারের জরিমানা

 

অভিযানে কারখানার মালিক ও কর্মচারীসহ তিন জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয় যন্ত্রপাতি ও বিপুল পরিমাণ নকল ও নিম্নমানের খাবার। অভিযান শেষে কারখানাটি সিলগালা করে দেয়া হয় বলে জানিয়েছেন জাতীয় ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
 

]]>