রণবিজয়পুর এক গম্বুজ মসজিদ

রণবিজয়পুর এক গম্বুজ মসজিদ

মসজিদের ভেতরে পশ্চিম দেয়ালে তিনটি অলংকৃত মেহরাব। মাঝের মেহরাবটি একটু উঁচু। বাইরের দেয়ালের ইটে নকশা রয়েছে।

হজরত খানজাহান (র.)-এর মাজার ছাড়া তাঁর সময়ের আর কোনো স্থাপনার গায়ে ফলক পাওয়া যায় না। সে কারণে এসব স্থাপনার সময়কাল কিছুটা অনুমাননির্ভর। প্রত্নতত্ত্ব বিভাগের সংরক্ষিত তথ্যমতে এটি মুসলিম শাসন যুগের মসজিদ।