রাজধানীতে ছিনতাইকারীর হামলায় আহত ১ | বাংলাদেশ

রাজধানীতে ছিনতাইকারীর হামলায় আহত ১ | বাংলাদেশ

<![CDATA[

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে অমিত সরকার (৩৫) নামে এক পিকআপ ভ্যানচালক আহত হয়েছেন। তার কাছ থেকে বেশ কিছু টাকাও ছিনিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

রোববার (২ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

চিকিৎসাধীন অমিত সরকার জানান, যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট থেকে কাঠবোঝাই পিকআপ ভ্যান চালিয়ে মোহাম্মদপুর যাওয়ার জন্য রওনা হন তিনি। পথে কাজলা রোডে যানজটে পড়লে হঠাৎ পিকআপ ভ্যানের জানালা দিয়ে ছিনতাইকারী তার হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এ সময় তার শার্টের পকেটে থাকা বেশ কিছু টাকা ছিনিয়ে নিয়ে যান ওই ছিনতাইকারী। পরে রক্তাক্ত অবস্থায় তিনি নিজেই সেই পিকআপটি চালিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান।

আরও পড়ুন : ঢামেকে হাজতির মৃত্যু

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।

 

]]>