রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৯ | বাংলাদেশ

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৯ | বাংলাদেশ

<![CDATA[

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

শুক্রবার (১৪ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৩ হাজার ২৬৫ পিস ইয়াবা, ৫৯ বোতল ফেনসিডিল, ৩২ গ্রাম ৫৫ পুরিয়া হেরোইন, ১৪ কেজি ৭৩০ গ্রাম গাঁজা, ২ লিটার দেশি মদ ও ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : রাজধানীতে এসি বিস্ফোরণ, দগ্ধ ২

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা দায়ের করা হয়েছে বলেও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।
 

]]>