রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন মামুন | বাংলাদেশ

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন মামুন | বাংলাদেশ

<![CDATA[

রাজধানীর মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামুন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২ এপ্রিল) বিকেল ৫টার দিকে মিরপুর ১০ নম্বর সেকশনে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন তিনি। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার।

হাসপাতালে তার সহকর্মী মো. শাহিন জানান, তারা গাজীপুরের বড়বাড়ি এলাকায় থাকেন। পেশায় ইলেক্ট্রিশিয়ান। সেখান থেকে মিরপুরে এসেছিলেন একটি ভবনে সাইনবোর্ড লাগানোর কাজে। রোববার বিকেলে মিরপুর ১০ নম্বর সেকশনের ৬ তলা একটি ভবনের তৃতীয় তলায় মেডিকেল কোচিং সেন্টারের দুটি সাইনবোর্ড লাগানোর কাজ শুরু করেন তারা।

আরও পড়ুন : রাজধানীতে ছিনতাইকারীর হামলায় আহত ১
 

একটি লাগানো শেষ হলেও দ্বিতীয় সাইনবোর্ডটি রশি বেঁধে উপরে উঠানোর সময় ভবনের পাশের বিদ্যুতের তারের সাথে স্পর্শ লেগে যায়। এ সময় তৃতীয় তলার বাইরের পাশে থাকা মামুন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখান থেকে নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

]]>