রাজধানীর জয়কালী মন্দিরের সুইপার কলোনিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট | বাংলাদেশ

রাজধানীর জয়কালী মন্দিরের সুইপার কলোনিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট | বাংলাদেশ

<![CDATA[

রাজধানীর কাপ্তানবাজারে জয়কালী মন্দিরের সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

রোববার (২৬ মার্চ) দিনগত রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর কাপ্তানবাজারের জয়কালী মন্দিরের কাছে সুইপার কলোনির টিনশেড ঘরে আগুন লেগেছে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও তিনটি ইউনিট যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে এখন কাজ করছে সাতটি ইউনিট।

আরও পড়ুন: জয়পুরহাটে আগুনে নিঃস্ব ৮ পরিবার আর্থিক সহায়তার অপেক্ষায়

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

]]>