রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে ঢুকে ভাঙচুরসহ শিক্ষাপ্রতিষ্ঠানটির এক নারী শিক্ষককে মারধরের ঘটনায় বিএনপির স্থানীয় এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ শুক্রবার বেলা পৌনে তিনটায় বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।




