রাজশাহীতে চলছে তীব্র দাবদাহ | বাংলাদেশ

রাজশাহীতে চলছে তীব্র দাবদাহ | বাংলাদেশ

<![CDATA[

ঠা-ঠা রোদে পুড়ছে রাজশাহী। তীব্র দাবদাহে নাভিশ্বাস সাধারণ মানুষের। বুধবার (১০ মে) রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সোম ও মঙ্গলবার দুদিন রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

কয়েক দিন ধরে চলা তীব্র দাবদাহে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। মূল সড়কে কমেছে সাধারণ মানুষের উপস্থিতি।
 

চলতি মৌসুমে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। স্বাধীনতার পর থেকে যা তৃতীয় সর্বোচ্চ।
 

গত পাঁচ বছরের হিসাবে দাবদাহের তুলনায় বৃষ্টির পরিমাণ খুবই কম। বিশেষজ্ঞরা বলছেন, সামনের দিনগুলোতে দাবদাহের এই মাত্রা আরও বেড়ে প্রাকৃতিক দুর্যোগে রূপ নিতে পারে।
 

আরও পড়ুন:দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ
 

আবহাওয়া অফিস বলছে, নয় বছর পর গেল ১৭ এপ্রিল রাজশাহীতে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। এ জনপদে একই তাপমাত্রা উঠেছিল ২০১৪ সালেও। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯৭২ সালে ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, কয়েক বছর ধরে উত্তরাঞ্চলে কমছে বৃষ্টিপাত। গত ৩০ বছরের হিসাবে গড় বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম। সাম্প্রতিক বছরগুলোতে এপ্রিল-মে মাসে বৃষ্টি হয় না বললেই চলে।
 

আরও পড়ুন:সুপার সাইক্লোনে পরিণত হতে পারে মোখা
 

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে একদিকে তাপমাত্রা বাড়ছে, অন্যদিকে কমছে বৃষ্টিপাত। এর প্রভাব পড়ছে যাপিত জীবন, কৃষি ও জনস্বাস্থ্যে।
 

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আব্দুল্যাহ আল মারুফ বলেন, অনাবৃষ্টি, দাবদাহ, এক মৌসুমে উষ্ণতম দিনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উত্তরাঞ্চল, বিশেষ করে রাজশাহীতে বিপজ্জনক হয়ে উঠছে গ্রীষ্মকাল।
 

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক আব্দুল লতিফ বলেন, আবহাওয়ার বিরূপ আচরণে চিটা, ব্লাস্ট রোগসহ নানা সমস্যা বেড়েছে কৃষিখাতে। এ সমস্যা সমাধানে নানামুখী উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

]]>