রাতেই ছয় জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস | বাংলাদেশ

রাতেই ছয় জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস | বাংলাদেশ

<![CDATA[

দেশের ৬ জেলার ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

পাশাপাশি এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) রাত ৯টা ১৫ মিনিট থেকে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় এ পূর্বাভাস দেয়া হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন/ঘূর্ণিঝড়ের চরম ঝুঁকিতে বাংলাদেশ

পূর্বাভাসে বলা হয়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

 

 

 

]]>