LATEST
অনন্ত আম্বানির সঙ্গে সেই ভিডিও, ইনফ্লুয়েন্সারকে শাহরুখের নোটিশ Taranaki data centre plan seeks consent; opponents call for halt শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা Joseph Parker to fight Daniel Dubois for WBO heavyweight title Kilmar Abrego Garcia arrives in Spain to start a new life Dr. John Pispidikis Grant for Healthcare Professionals Opens Nationwide Application Period for Undergraduate Healthcare Students All Blacks v England: NZR chair David Kirk defends All Blacks progress despite record-equalling defeat threat বাংলাদেশের ওপর নতুন মার্কিন শুল্ক হতে পারে ১৮% পর্যন্ত
Sports

রান পাহাড়ে চাপা পড়ছে বাংলাদেশ

রান পাহাড়ে চাপা পড়ছে বাংলাদেশ

সেঞ্চুরিয়ান টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে চরম ব্যর্থতার পর বোলিংয়েও দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলতে পারছে না বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যাওয়ার পর উল্টো রান পাহাড়ে চাপা পড়ছে নাজমুল হোসেন শান্তর দল। বলা যায় সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশের ৯১ রানের জবাব দিতে নেমে ১০৭.২ ওভার শেষে ৬ উইকেটে ৪৭২ রান তুলেছেন স্বাগতিকরা, যাতে এখনই তাদের লিড দাঁড়িয়েছে ৩৮১।

১ উইকেটে ৮৮ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মার্কাস অ্যাকারম্যান ও জুবাইর হামজা খেলছিলেন নিজেদের মতো করে। একপ্রান্তে উইকেটে পড়ে থাকতে চেয়েছেন হামজা, অপর দিকে অ্যাকারম্যান রান তুলেছেন অনেকটা ওয়ানডে মেজাজে। ইবাদত হোসেন ভাঙেন এই জুটি। ৬১ বলে ২৭ রান করা হামজাকে ফেরান বাংলাদেশের ডানহাতি পেসার।

তবে এতে দক্ষিণ আফ্রিকার রান তোলার গতি কমেনি। অ্যাকারম্যান ছিলেন দারুণ আগ্রাসী। আগের টেস্টে সেঞ্চুরি করা ওপেনার সেঞ্চুরিয়ানেও বাংলাদেশি বোলারদের ওপর কর্তৃত্ব দেখিয়েছেন। খেলেছেন ১৩৮ বলে ১৫০ রানের ঝোড়ো ইনিংস। চারে নামা টনি ডি জর্জি অবশ্য খেলেছেন রয়েসয়ে। তবে তার ইনিংসটাও ছিল বড়। দুজনের ব্যাটে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় স্বাগতিকেরা। শেষ পর্যন্ত ১৩৭ বলে ৬৬ রান করা ডি জর্জিকে ফেরান তাসকিন আহমেদ।

লাঞ্চের পরও বাংলাদেশের সামনে সুযোগ এসেছিল। কিন্তু ইবাদতের বলে ম্যাথু ব্রিটজের ক্যাচ স্লিপে ফেলেন অধিনায়ক শান্ত। তখন ব্রিটজকের রান ছিল ১০। জীবন পেয়ে অবশ্য খুব বেশি দূর এগোতে পারেননি। খালেদ আহমেদের বলে বিদায় নেন ২০ রান করে।

এরপর রায়ান রিকেলটনও দ্রুত ফিরে যান। শরিফুল ইসলামের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে ক্যাচ দেন ২০ রান করে। ডি জর্জি অবশ্য সতর্ক ব্যাটিংয়ে নিজের ফিফটি পূর্ণ করেন। ভিয়ান মুল্ডারের সঙ্গে জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে আরও এগিয়ে নেন। দুজনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লিড আড়াইশ ছাড়িয়ে যায়। চা-বিরতির সময় স্বাগতিকদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৩৫৬ রান।

এরপরও বাংলাদেশের বোলারদের জন্য স্বস্তি ফেরেনি। ডি জর্জি ৬৩ রান করে তাসকিনের বলে আউট হলেও মুল্ডার ও মার্কো ইয়ানসেনের জুটি দক্ষিণ আফ্রিকার ইনিংসকে বড় থেকে বৃহৎ করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সময়ে স্বাগতিকদের রান ৬ উইকেটে ৪৭২। মুল্ডার ৯২ এবং মার্কো ইয়ানসেন ৫৪ রানে অপরাজিত আছেন।

সেঞ্চুরিয়নের পেসবান্ধব উইকেটে বাংলাদেশি ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। কিন্তু সেই পিচেই বাংলাদেশি পেসাররা এখন পর্যন্ত ব্যর্থ। স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে বসিয়ে চার পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তাতে লাভ হয়নি, পাঁচশর দিকে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ইনিংস।

The post রান পাহাড়ে চাপা পড়ছে বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Sports

View all

Latest news