রাবেয়া খাতুনের গল্পে আবুল হায়াতের ঈদের নাটক! | চ্যানেল আই অনলাইন

রাবেয়া খাতুনের গল্পে আবুল হায়াতের ঈদের নাটক! | চ্যানেল আই অনলাইন

ঈদের দিন মানেই খ্যাতিমান কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্পে আবু হায়াতের পরিচালনায় নাটক প্রচারের বিষয়টি এখন রীতিমত রেওয়াজে পরিণত হয়েছে! আসন্ন ঈদুল আযহাতেও হচ্ছে না ব্যতিক্রম।

রাবেয়া খাতুনের গল্প থেকে আবুল হায়াতের এবারের নাটকটির নাম ‘ভালোবেসেছিলাম’। নাটকটি নিয়ে গুণী অভিনয়শিল্পী ও নির্মাতা আবুল হায়াত বলেন, ‘ভালোবেসেছিলাম নাটকটি আমাদের প্রিয় মানুষ, প্রিয় সাহিত্যিক রাবেয়া খাতুনের লেখা গল্প থেকে নেওয়া। চমৎকার একটি গল্প। এই গল্পে নির্মিত নাটকটিতে অনেক কিছু উঠে আসবে। গল্পটা আমার খুব পছন্দ হয়েছে। দর্শকদেরও পছন্দ হবে।’

নাটকটি পরিচালনার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আবুল হায়াত। এছাড়াও এই নাটকে অভিনয় করবেন ডলি জহুর, জাকিয়া বারী মম, রওনক হাসান প্রমুখ।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদুল আযহার দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে নাটক ‘ভালোবেসেছিলাম’।