রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র হাওড়া | আন্তর্জাতিক

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র হাওড়া | আন্তর্জাতিক

<![CDATA[

রামনবমীর মিছিলকে কেন্দ্র হলে রণক্ষেত্র হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গের হাওড়া। বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় জেলার ক্যারি রোড সংলগ্ন কাজিপাড়ায় দুই পক্ষের মধ্যে মিছিল নিয়ে যাওয়া নিয়ে সংঘর্ষ ঘটে। সংঘর্ষ শুরুর পরপরই ঘটনাস্থলের আশপাশে থাকা দোকান-পাট, বাড়িঘরে অগ্নিসংযোগ করে দাঙ্গাকারীরা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম এনিডিটিভির খবর, সহিংসতার সময় পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দোকান-পাটে অগ্নিসংযোগ করা হয়। দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ।  

হাওড়ার ঘটনা নিয়ে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘বারবার একই চেষ্টা। আজও হাওড়াতে দাঙ্গা করেছে। শান্তিপূর্ণভাবে রামনবমীর মিছিল করুন, বারবার বলেছি। আমাদের দলকেও তাই বলা ছিল। একদিকে অন্নপূর্ণ পুজো, অন্যদিকে রমজান চলছে। তাই সবাইকে বলা ছিল। কিন্তু বাইরে থেকে গুণ্ডা এনে ঝামেলা তৈরির চেষ্টা করেছে। মিছিল করতে কোনো বাধা দেওয়া হয়নি, কিন্তু তরোয়াল নিয়ে বুলডোজার নিয়ে মিছিল করার পারমিশন কে দিয়েছে? হাওড়ার মিছিলে বুলডোজার ব্যবহার করেছে, খবর পেয়েছি।’

পশ্চিমবঙ্গে সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি উদ্ধৃত করে বলেছে, ‘এত ঔদ্ধত্য কোথা থেকে আসে। রিপ্লাই তোমাদের দেব। রি-ফিটিং রিপ্লাই। মিছিলের রুট বদলে যেখানে পারমিশন ছিল না সেই আনঅথোরাইজড রুটে গেছো। ইচ্ছা করে একটি কমিউনিটিকে ধাক্কা দেওয়ার জন্য এসব করা হয়েছে।’

আরও পড়ুন: প্রকাশ্যে ঘুরছেন অমৃতপাল, তবু খুঁজে পাচ্ছে না পুলিশ

হামলাকারীদের উদ্দেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘হামলা করে যদি কেউ ভাবো রেহাই পাবে, তাহলে জেনে রাখো, এমন একদিন আসবে জনতার আদালতে যখন টিকবে না অন্যায়। আজকের ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমি দাঙ্গাকারীদের দেশের শত্রু মনে করি। হাওড়া প্রথম থেকেই যেন ওদের টার্গেট। হাওড়ার সঙ্গে পার্ক সার্কাস আর উত্তরবঙ্গে ইসলামপুর, চোপড়াকে অশান্ত করা যেন বরাবরই ওদের টার্গেট।’

এদিকে, ঘটনার দিকে হাওড়ার রামরাজাতলায় রামনবমীর মিছিলে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। দাঙ্গার ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্য বিধানসভার বিরোধীদলীয় নেতা মুখ্যমন্ত্রী মমতাকে আক্রমণ করে বলেছেন, ‘উনিই অশান্তির কারণ।’

পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ‘গতবার শোভাযাত্রায় যেখানে পাথর ছোড়া হয়েছিল, এবারেও ঠিক একই জায়গাতে যাবতীয় ঘটনা ঘটেছে। তৃণমূলের নেতাদের উস্কানিমূলক কথাবার্তা আর পুলিশ ও প্রশাসনের ব্যর্থতার জের এগুলো।’ 

]]>