রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের পক্ষ থেকে চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার ১ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, স্থায়ী কমিটির বৈঠকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজ শনিবার রাত পৌনে ৮টায় গুলশানস্থ বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে এ সভা হয়।