রিয়ালের জয়ে ৬৮ মিটার দূর থেকে গুলেরের ইতিহাস গড়া গোল

রিয়ালের জয়ে ৬৮ মিটার দূর থেকে গুলেরের ইতিহাস গড়া গোল

গুলেরের এই গোলের আগেই অবশ্য নিশ্চিত হয়ে গিয়েছিল নিশ্চিত হয়ে গিয়েছিল রিয়ালের জয়। ম্যাচের ৩৯ মিনিটে আন্তোনিও রুডিগারের গোলে এগিয়ে যায় রিয়াল। ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেদেরিকো ভালভের্দে। বিরতির পর ৬৬ মিনিটে রিয়ালকে ৩-০ গোলে এগিয়ে দেন ডিন হুইসেন। ৮৫ মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে ব্যবধান কমায় এলচে। তবে শেষ মুহূর্তে গুলেরের গোলে রিয়াল মাঠ ছাড়ে ৪-১ গোলের বড় জয় নিয়ে।

এই জয়ের পর ২৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট এখন ৬৬। অন্য দিকে এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট এখন ৬৭। আজ রাতে লা লিগার ম্যাচে সেভিয়ার মুখোমুখি হবে বার্সা।

রিয়াল নিজেদের পরের ম্যাচ খেলবে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ১৭ মার্চ বাংলাদেশ সময় রাত দুইটায় ম্যাচটি মাঠে গড়াবে। এর আগে ঘরের মাঠে প্রথম লেগে ৩-০ গোলে সিটিকে হারিয়েছিল রিয়াল।