রিয়ালের শুরুর একাদশে থাকছেন যারা | খেলা

রিয়ালের শুরুর একাদশে থাকছেন যারা | খেলা

<![CDATA[

চ্যাম্পিয়ন্স লিগের রাজা বলা হয় রিয়াল মাদ্রিদকে। আর সেটার প্রমাণও বারবার দিয়ে এসেছে লস ব্ল্যাঙ্কোসরা। এই যেমন গত আসরেই নড়বড়ে দল নিয়েও চ্যাম্পিয়ন হয়েছে সান্তিয়াগো বার্নাব্যুর দলটি। এবারও যে নকআউটের বাধাটা প্রায় একই রকম রিয়ালের সামনে।

চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে চেলসির বিপক্ষে শেষ আটে মুখোমুখি হয়েছিল রিয়াল। এবারও একই সমীকরণ কার্লো আনচেলত্তির দলের সামনে। সেই লক্ষ্যে কিছুক্ষণ পরেই মাঠে নামবেন করিম বেনজেমা-লুকা মদ্রিচরা।

 

ঘরের মাঠের লড়াইয়ে বেশ এগিয়েই থাকবে মাদ্রিদ। পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নেমেছে স্বাগতিকরা। প্রতিপক্ষের খেলোয়াড়কে ঘুষি মারার ঘটনার তদন্ত চলাকালেই বিগ ম্যাচে নামছেন ভালর্ভেদেও। আক্রমণভাগে বেনজেমা-ভিনিসিউসদের সঙ্গে রসায়ন জমিয়ে তুলতে চাইবেন তিনি। তাই স্প্যানিশ জায়ান্টদের নিয়ে মাথাব্যথার শেষ নেই ব্লুদের।    

 

আরও পড়ুন: রিয়াল মাদ্রিদ বনাম চেলসি: পরিসংখ্যানে এগিয়ে কারা

 

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদ ও চেলসি এখন পর্যন্ত ৭ ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে জয়ের পাল্লাটা হেলে আছে ইংলিশ ক্লাবটির দিকে। চেলসির ৪ জয়ের বিপরীতে রিয়াল মাদ্রিদের জয় এক ম্যাচে, ২টি ম্যাচ ড্র। আবার শুধু চ্যাম্পিয়ন্স লিগ বিবেচনায়ও এগিয়ে চেলসি। তাদের ২ জয়ের বিপরীতে স্পেনের ক্লাবটি জিতেছে এক ম্যাচে, একটি ম্যাচ ড্র।

 

দুদলের সবশেষ দেখায় জিতেছিল চেলসি। গত বছর কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে চেলসির জয় ৩-২ গোলে। যদিও দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জয় দিয়ে সেমিফাইনালে উঠেছিল মাদ্রিদের ক্লাবটিই।

 

রিয়াল মাদ্রিদ একাদশ: কোর্তোয়া, কারভাহাল, এদের মিলিতাও, ডেভিড আলাবা, টনি ক্রুস, করিম বেনজেমা, লুকা মদ্রিচ, কামাভিঙ্গা, ভালভার্দে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো।  

 

]]>