LATEST
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ এলডিসি পেছানোর সুযোগে কপ৩১ থেকে বাংলাদেশ কী আশা করতে পারে? শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ার তাগিদ বিশেষজ্ঞদের টিকিট বিক্রি করে ৪ হাজার কোটি টাকা উঠানো সম্ভব? All Blacks v Wales: Will Jordan faces race against time to play again this year ঢাকাসহ তিন অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস যে সিনেমায় ইতিহাসের মুখোমুখি আফজাল হোসেন কোচ আমাকে অধিনায়ক হতে বললে হবো: হামজা
Showbiz

রিয়েলিটি শোতে অপমানিত আলিয়া, ভক্তদের তীব্র ক্ষোভ | চ্যানেল আই অনলাইন

রিয়েলিটি শোতে অপমানিত আলিয়া, ভক্তদের তীব্র ক্ষোভ | চ্যানেল আই অনলাইন

নানা আপত্তিকর ও সংবেদনশীল মন্তব্য করে বছরজুড়ে বিতর্কের শীর্ষে থাকা ভারতীয় কৌতুক অভিনেতা ও সঞ্চালক সময় রায়নার শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’। আর এই অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়ে অপমানিত হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

অনুষ্ঠান চলাকালীন সঞ্চালকের একের পর এক কটূক্তি ও বিদ্রূপাত্মক মন্তব্যে বিরক্ত হয়ে যান অভিনেত্রী, এতে ক্ষুব্ধ হয়ে পাল্টা জবাব দেন।

ইতোমধ্যে এই ঘটনার কিছু ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলিয়ার ভক্ত-অনুরাগীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

যশরাজ ফিল্মসের আসন্ন স্পাই থ্রিলার চলচ্চিত্র ‘আলফা’র প্রচারণায় সহ-অভিনেত্রী শর্বরী ওয়াঘকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানটিতে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। সেখানে রসিকতার ছলে আলিয়ার অভিনয় জীবন ও কান চলচ্চিত্র উৎসবের প্রসঙ্গ টেনে লাগাতার খোঁচা দিতে থাকেন সময় রায়না।

এক পর্যায়ে এই কৌতুক অভিনেতা মন্তব্য করেন, আলিয়ার মতো তারকা তাদের শোতে আসা অত্যন্ত গর্বের বিষয় হলেও, এটি আলিয়ার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়। এ ছাড়া কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে বিদেশি আলোকচিত্রীরা আলিয়াকে অবহেলা করেছিলেন- এমন বিতর্কিত বিষয় উল্লেখ করে সময় রায়না বলেন, সেখানে পাত্তা না পেলেও এই শোয়ের ক্যামেরাগুলো অন্তত আলিয়ার দিকেই তাক করা রয়েছে।

কথোপকথনের এক পর্যায়ে সময় রায়না আলিয়ার সাধারণ জ্ঞান নিয়েও ঠাট্টা করেন এবং জানান যে তিনি আলিয়ার স্বামী রণবীর কাপুরের বড় ভক্ত। সঞ্চালকের এমন ক্রমাগত ‘রোস্টিং’ বা অবমাননাকর মন্তব্য সহ্য করতে না পেরে আলিয়া ভাট সরাসরি বলেন, ‘তোমার শোতে আসাই আমার ভুল হয়েছে।’

এর জবাবে সময় রায়না উল্টো খোঁচা দিয়ে বলেন, ‘হ্যাঁ, ঠিক যেমনটা আপনার অভিনীত “জিগরা” সিনেমাটি দেখে আমি ভুল করেছিলাম।’

সঞ্চালকের এমন আচরণে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। আলিয়ার ভক্তদের দাবি, রসবোধের নামে কাউকে এভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ বা অপমান করা সুস্থ কৌতূক হতে পারে না।

More in Showbiz

View all

Latest news