জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের সিদ্ধান্তের প্রেক্ষাপটে দেশের ব্যাংকগুলো নতুন সময়সূচিতে পরিচালিত হবে। আগামীকাল রোববার থেকে এ সূচি কার্যকর হচ্ছে।
এ বিষয়ে শনিবার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত, যা আগের তুলনায় এক ঘণ্টা কম।
এর আগে ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত অফিস খোলা থাকত। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।
তবে সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্র ও শনিবার আগের মতোই বহাল থাকবে।




