LATEST
কাঠালিয়ায় মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ‘সীমান্তের ওপারে যাই হোক, এপারে অপতৎপরতা চলবে না’ ২২ বছর পর রাজশাহীর মাদ্রাসা মাঠে আজহারীর তাফসির মাহফিল, লাখো মানুষের সমাগম ৩ কোটি ৮০ লাখ মানুষ কিডনি রোগে ভুগছেন! ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর বড় ঘোষণা সমন্বিত উদ্যোগের মাধ্যমে হবে ভবদহের স্থায়ী সমাধান: পানিসম্পদমন্ত্রী যে প্রাণীকে ‘অমর’ বলছে বিজ্ঞান
Global

লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬

লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। গত ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে তাদের গ্রেফতার করা হয়। তবে অধিকতর তদন্তের স্বার্থে ৬ জনকেই জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) লন্ডন মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ ব্যবস্থাপক ন্যান্সি বাউহার্স্ট এ তথ্য জানিয়েছেন। তবে, গ্রেফতার ব্যক্তিদের নাম ও রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেনি পুলিশ।

গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকার হাই রোডে অবস্থিত মে ফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা গাছের ডাল দিয়ে এনসিপির নেতাকর্মীদের মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত ৯টা ৫৯ মিনিটে হাই রোডে বিশৃঙ্খলার খবর পায় পুলিশ। সেখানে প্রায় ৫০ জন পুরুষের উপস্থিতি ছিল। তাদের মধ্যে কয়েকজন সহিংসতায় জড়িয়ে পড়েন, বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন এবং সম্পত্তির ক্ষতিসাধন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিশৃঙ্খলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। এ ঘটনায় আহত ৩ জনকে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস হাসপাতালে নিয়ে যায়। তবে তাদের আঘাত গুরুতর ছিল না।

পুলিশ জানায়, সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ ব্যাপক তদন্ত চালানো হয়েছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়। যুক্তরাজ্যের ১৯৮৬ সালের পাবলিক অর্ডার অ্যাক্টের ২ নম্বর ধারায় সহিংস বিশৃঙ্খলায় জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেফতার করা হয়। তবে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি।

তদন্তের নেতৃত্বে থাকা লন্ডন মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর স্টিভ মালকাহি বলেন, ‘এই সহিংস বিশৃঙ্খলা রেডব্রিজের স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকেই নিজেদের বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছিলেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও বিশৃঙ্খলাকারীরা সেখান থেকে চলে যায়। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আমার দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

এদিকে সংঘর্ষের ঘটনায় এনসিপির নেতাকর্মী গ্রেফতারের খবর নাকচ করেছে দলটি। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এহতেশামুল হক বলেন, তাদের দলের কেউ গ্রেফতার হননি।

অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইন অ্যাকটিভিস্ট সুশান্ত দাস বলেন, ‘আমাদের ৬-৭ জনকে পুলিশ ফোন করে থানায় যেতে বলেছিল। আমি শুক্রবার বিকেল ৩টায় পুলিশ স্টেশনে গিয়ে আমার সাক্ষাৎকার দিয়ে আসি। রাত ১০টায় তারা আমাকে ছেড়ে দেয়। আমি শুনেছি, অন্যদেরও পুলিশ ছেড়ে দিয়েছে।’

The post লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Global

View all

Latest news