LATEST
Ireland v Australia live updates, Nations Championship playoffs আগের চেয়ে ভালো আছেন, তবে শঙ্কামুক্ত নন মামুনুর রশীদ ১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন! AI has changed how we talk. Here are the words you need to know 11 chefs and restaurateurs share the cookbooks they’d gift this Christmas ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ জাতীয় ছাত্রশক্তির সব পদ থেকে পদত্যাগ করলেন তোফাজ্জেল শনিবার ঢাকায় কোথায় কী?
Districts News Updates

শনিবার লম্বা সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার লম্বা সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রাজশাহীর বেশকিছু এলাকায় আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) সাড়ে ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর কাশিয়াডাঙ্গা বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিদ্যুৎ থাকবে না

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে ৩৩ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য শনিবার পর্যায়ক্রমে সাড়ে ৫ ঘণ্টা নেসকো রাজশাহীর কাশিয়াডাঙ্গা বিক্রয় ও বিতরণ বিভাগের (বিবিবি) আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এর মধ্যে শনিবার সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত এবং সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পর্যায়ক্রমে মিয়াপুর টু কাশিয়াডাঙ্গা ৩৩ কেভি ও হড়গ্রাম টু কাশিয়াডাঙ্গা ৩৩ কেভি ফিডারের ১১ কেভি মিয়াপুর, দামকুড়া, কসবা, নবগঙ্গা, আই-বাঁধ ও রায়পাড়া ফিডারের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ থাকবে না। পাশাপাশি একই দিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত ৩৩ কেভি এসিআই গোদরেজ ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে কর্তৃপক্ষ।

প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: শনিবার লম্বা সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়।

More in Districts News Updates

View all

Latest news