শার্দুল ঠাকুরের ব্যাটে রান পাহাড়ে কলকাতা | খেলা

শার্দুল ঠাকুরের ব্যাটে রান পাহাড়ে কলকাতা | খেলা

<![CDATA[

প্রথম ম্যাচে হেরে শুরুটা একদমই ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের। তবে ঘরের মাঠের প্রথম ম্যাচেই ঘুরে দাঁড়াল নিতিশ রানার দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে বিশাল লক্ষ্য দিয়েছে কলকাতার দলটি।

বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে ব্যাঙ্গালুরুকে ২০৫ রানের লক্ষ্য দিয়েছে কলকাতা। ২৯ বলে ৬৮ রান করে দলের বড় সংগ্রহের মূল কারিগর শার্দুল ঠাকুর।

 

ইডেন গার্ডেন্সে টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠায় ব্যাঙ্গালুরু। তবে নিজেদের মাঠে শুরুটা একদমই ভালো হয়নি রানাদের। দলীয় ২৬ রানে ডেভিড উইলির পরপর দুই বলে দুই উইকেট হারায় কলকাতা। অধিনায়ক নিতিশ রানা ফেরেন ১ রান করে।

 

আরও পড়ুন:  লরকান টাকার নিজেও ভাবেননি সেঞ্চুরি করবেন

 

৪৭ রানে তিন উইকেট হারিয়ে যখন ধুঁকছিল কলকাতা, তখন দলের হাল ধরেন রহমানউল্লাহ গুরবাজ। ৪৪ বলে ৫৭ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হন কারান শর্মার বলে। গুরবাজ আউট হওয়ার পরের বলেই ফেরেন আন্দ্রে রাসেল।

 

৮৯ রানেই পাঁচ উইকেট নেই কলকাতার। তখন কে জানতো স্কোরটা শেষ পর্যন্ত ২০০ ছোঁবে। সেটাই সম্ভব করে দেখালেন শার্দুল ঠাকুর। ষষ্ঠ উইকেটে রিংকু সিংকে নিয়ে খেললেন ১০৩ রানের জুটি।

 

১৯ তম ওভারে ৪৬ রান করে রিংকু ফেরেন ৪৬ রান করে। ২৯ বলে ৬৮ রান করে শেষ ওভারে যখন শার্দুল ফিরছিলেন তখন কলকাতার সংগ্রহ ১৯৮। ২০৪ রানে থামে কলকাতার ইনিংস। 

]]>