LATEST
নয়াদিল্লিতে সার্ক ফসওয়াল আজীবন সম্মাননা পেলেন কবি নূরুল হক র‍্যাম সংকটে বিশ্বে স্মার্টফোন বিক্রি কমেছে ১৬ শতাংশ, চাপে অ্যান্ড্রয়েড মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও থাইল্যান্ড সফর স্থগিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত All Blacks v England: Live updates from the Nations Championship test at Twickenham Salted cashew caramel bars recipe কাঠালিয়ায় মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ অচলাবস্থা কাটিয়ে চাকা ঘুরছে গাজীপুরে: কাজে ফিরলেন শ্রমিকরা, তবে ৫৪ কারখানা এখনো বন্ধ
National

শাহরাস্তিতে কারিগরি শাখা খোলার লক্ষ্যে পরিদর্শনে উপ-পরিদর্শক

শাহরাস্তিতে কারিগরি শাখা খোলার লক্ষ্যে পরিদর্শনে উপ-পরিদর্শক

চাঁদপুরের শাহরাস্তিতে গোলাম কিবরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে “কারিগরি শাখা খোলার লক্ষ্যে পরিদর্শন করেন কারিগরি শাখার উপ পরিদর্শক,

বিদ্যালয়ে কারিগরি শাখা চালুর লক্ষ্যে বিদ্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরিদর্শক প্রকৌশলী মোহাম্মদ শামসুল আলম।
শুক্রবার (২৭ নভেম্বর) তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের অবকাঠামো, শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি, শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধাসহ কারিগরি শাখা চালুর জন্য প্রয়োজনীয় বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে ছিলেন হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান।

উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ ফখরুল আলম পাটোয়ারী,এফসিএ, প্রধান শিক্ষক মোঃ আখতার হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন, প্রাক্তন শিক্ষার্থী, সমাজসেবক (প্রবাসী) মোহাম্মদ মাহবুব আলম পাটোয়ারী।

পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, শ্রেণিকক্ষ, ব্যবহারিক প্রশিক্ষণ, শিক্ষক-শিক্ষিকাদের কার্যক্রম এবং বিভিন্ন একাডেমিক নথিপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের কারিগরি ও ব্যবহারিক জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব দিতে হবে। দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বিদ্যালয়ে কারিগরি শাখা চালুর প্রয়োজনীয়তা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরিদর্শক প্রকৌশলী মোহাম্মদ শামসুল আলম বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও সুযোগ-সুবিধা পরিদর্শন শেষে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। সংশ্লিষ্টরা জানান, বিদ্যালয়ে কারিগরি শাখা চালু হলে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। এতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রুপনাথ চক্রবর্তী, অভিভাবক সদস্য মোহাম্মদ মাজহারুল হক, শিক্ষক প্রতিনিধি মোঃ কামরুজ্জামান পাটোয়ারী, সুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহজান মিয়া, মোঃ জামাল হোসেন, শাহ পরানসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২৭ নভেম্বর ২০২৬

More in National

View all

Latest news