শিক্ষার্থীদের অনুরোধে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর সেলফি, দিলেন ক্রীড়াসামগ্রীও | চ্যানেল আই অনলাইন

শিক্ষার্থীদের অনুরোধে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর সেলফি, দিলেন ক্রীড়াসামগ্রীও | চ্যানেল আই অনলাইন

ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে যাওয়ার পথে অপেক্ষমাণ শিক্ষার্থীদের দেখে বাস থামিয়ে তাদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তার পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করছিল। বিষয়টি নজরে আসতেই তিনি বাস থামিয়ে শিক্ষার্থীদের কাছে যান।

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে ফুটবল, ব্যাডমিন্টন সেটসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী তুলে দেন। পাশাপাশি তাদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং খেলাধুলার প্রতি আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।

পরে এক শিক্ষার্থী সেলফি তোলার অনুরোধ করলে প্রধানমন্ত্রী নিজেই তাদের সঙ্গে সেলফি তোলেন। এ সময় শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।

প্রধানমন্ত্রীর এ আচরণের প্রশংসা করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি ও পোস্ট শেয়ার করেছেন।