<![CDATA[
শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন।
‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন একটি গণতান্ত্রিক বাংলাদেশ। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সোনার বাংলা গড়ে তুললে আজকের অনুষ্ঠান সার্থক হবে।’
সোমবার (২৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: আসছে আরও বেসরকারি বিশ্ববিদ্যালয়, আবেদন জমা শতাধিক
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খান রফিকুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম শফিকুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মেরাজুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মিজানুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কাজী মো. মোস্তফা জালালসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
]]>



