শিবলী-নিপা ও দেড় শতাধিক নৃত্যশিল্পী নিয়ে ‘ইত্যাদি’র ত্রিমাত্রিক নৃত্য

শিবলী-নিপা ও দেড় শতাধিক নৃত্যশিল্পী নিয়ে ‘ইত্যাদি’র ত্রিমাত্রিক নৃত্য

‘ইত্যাদি’ মানেই চমক। বরাবরই ইত্যাদিতে থাকে বর্ণিল আয়োজন। ইত্যাদির নাচ মানেই বাড়তি আয়োজন, বাড়তি আকর্ষণ এবং ভিন্ন মাত্রা। প্রতিবারই চেষ্টা করা হয় নাচের মিউজিক, বিষয়, চিত্রায়ণে বৈচিত্র্য আনতে। এবারও সেই চেষ্টা রয়েছে। ইত্যাদিই একমাত্র অনুষ্ঠান, যেখানে নাচের প্রচলিত ধারার বাইরে বিষয়ভিত্তিক নাচ করা হয়। এবারের নাচটিতে ব্যাপক আয়োজনে তুলে ধরা হয়েছে তিনটি ধারাকে। তাই এটিকে বলা যায় একটি ত্রিমাত্রিক নৃত্য। ইত্যাদির নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই বলা হয়েছে।