LATEST
কাঠালিয়ায় মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ‘সীমান্তের ওপারে যাই হোক, এপারে অপতৎপরতা চলবে না’ ২২ বছর পর রাজশাহীর মাদ্রাসা মাঠে আজহারীর তাফসির মাহফিল, লাখো মানুষের সমাগম ৩ কোটি ৮০ লাখ মানুষ কিডনি রোগে ভুগছেন! ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর বড় ঘোষণা সমন্বিত উদ্যোগের মাধ্যমে হবে ভবদহের স্থায়ী সমাধান: পানিসম্পদমন্ত্রী যে প্রাণীকে ‘অমর’ বলছে বিজ্ঞান
Showbiz

শিল্পে ও স্মৃতিতে অঞ্জন

শিল্পে ও স্মৃতিতে অঞ্জন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও শিক্ষক জাহিদুর রহিম অঞ্জনের জন্মদিন উপলক্ষে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী স্মরণ আয়োজন। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের উদ্যোগে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রে শুরু হয়েছে এই আয়োজন। অনুষ্ঠানের প্রথম দিন বিকেল ৪টায় উদ্বোধন করা হয় অঞ্জনের আলোকচিত্র, চিত্রকর্ম, স্মৃতিচিহ্ন ও অন্যান্য সৃজনকর্মের প্রদর্শনী। পাশাপাশি প্রদর্শিত হচ্ছে নির্মাতার ডিপ্লোমা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মর্নিং’ (১৯৯০)। আগামী ২৮ ও ২৯ নভেম্বরও চলবে এই স্মরণ আয়োজন। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী ও অন্যান্য আয়োজন। ১৯৬৪ সালের ২৭ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন জাহিদুর রহিম অঞ্জন। চলচ্চিত্র নির্মাতা, শিক্ষক ও চলচ্চিত্র আন্দোলনকর্মী হিসেবে তিনি দেশের চলচ্চিত্র অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পুনে ফিল্ম ইনস্টিটিউটে অধ্যয়নকালে আন্তন চেখভের গল্প অবলম্বনে নির্মাণ করেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মর্নিং’। পরবর্তী সময়ে চলচ্চিত্রটি প্রতিষ্ঠানটির ডিপ্লোমা কোর্সের রেফারেন্স হিসেবেও ব্যবহৃত হয়। ২০১৪ সালে মুক্তি পায় তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘমল্লার’। আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে নির্মিত ছবিটি জায়গা করে নেয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি বিভাগে। চলচ্চিত্রটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও সম্মানিত হন তিনি। গেল বছরের ২৪ ফেব্রুয়ারি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহিদুর রহিম অঞ্জন। তার জন্মদিনে আয়োজিত এই স্মরণ অনুষ্ঠান যেন তার শিল্পকর্ম, চলচ্চিত্রচিন্তা ও সৃজনশীল জীবনের সঙ্গে নতুন করে পরিচিত হওয়ার এক আয়োজন।

More in Showbiz

View all

Latest news