LATEST
Qantas bosses won’t be pleased, but I just found the key to national unity শিক্ষাবিদ নাট্যকার মুনীর চৌধুরীর ১০১তম জন্মদিন তেঁতুলিয়ায় টানা চার দিন সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে, বাড়ছে শীতের অনুভূতি পাচারের আগেই পুকুর থেকে ২টি মূর্তি উদ্ধার মতলবে স্কিন রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প-ওষুধ বিতরণ মতলবে অবৈধ বালু উত্তোলন, সাবেক মেম্বারহ আটক ৭ ৪৪ বছর আগের ‘ফ্লপ’ গান যেভাবে জায়গা পেল জিটিএ সিক্সে ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
Districts News Updates

শিশুকন্যাকে কোলে নিয়েই সংসদে বক্তব্য, মাতৃত্বের অনন্য দৃষ্টান্ত অস্ট্রেলীয় সিনেটর ফাতিমার

শিশুকন্যাকে কোলে নিয়েই সংসদে বক্তব্য, মাতৃত্বের অনন্য দৃষ্টান্ত অস্ট্রেলীয় সিনেটর ফাতিমার

অস্ট্রেলিয়ার সংসদে শিশুকন্যাকে কোলে নিয়ে বক্তব্য দিয়েছেন সিনেটর ফাতিমা পেম্যান। সংসদে ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত আইন নিয়ে বিতর্ক চলাকালে তার কোলে ছিল ছোট্ট মেয়ে আলিয়া।

মঙ্গলবার (২৪ নভেম্বর) অধিবেশনে ফাতিমা বক্তব্য দেওয়ার সময় তার পেছনে বসা আরেক সিনেটর লিডিয়া থর্প শিশুটির সঙ্গে লুকোচুরি খেলতে থাকেন। শিশুটিকে হাসাতে নানা মুখভঙ্গি ও অঙ্গভঙ্গি করেন তিনি। সংসদের আনুষ্ঠানিক পরিবেশে এই মিষ্টি মুহূর্তটি নজর কেড়েছে অনেকের।

ফাতিমা অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের স্বতন্ত্র সিনেটর। চলতি বছর দায়িত্বে থাকা অবস্থায় সন্তান জন্ম দিয়ে ইতিহাস গড়েন তিনি। সংসদে শিশুকে সঙ্গে নিয়ে উপস্থিত হওয়ায় কর্মজীবন ও মাতৃত্ব একসঙ্গে সামলানোর বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

অস্ট্রেলিয়ার সংসদে শিশুকন্যাকে কোলে নিয়ে বক্তব্য দেওয়া সিনেটর ফাতিমা পেম্যানের ভিডিওটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরায় দেখতে এখানে ক্লিক করুন।

সূত্র: ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস

প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: শিশুকন্যাকে কোলে নিয়েই সংসদে বক্তব্য, মাতৃত্বের অনন্য দৃষ্টান্ত অস্ট্রেলীয় সিনেটর ফাতিমার।

More in Districts News Updates

View all

Latest news