
ছবি: সংগৃহীত
শিশুসাহিত্যিক ও সম্পাদক আখতার হুসেন মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।
আখতার হুসেন বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গত ১৯ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
উল্লেখ্য বাংলা সাহিত্যে দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছিলেন আখতার হুসেন। বিশেষ করে শিশুসাহিত্যে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি প্রথমা প্রকাশনের পাণ্ডুলিপি সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তিনি বাংলা একাডেমি পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

